জামালগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন: দেড় লাখ টাকা জরিমানা

শামীম তালুকদার, সুনামগঞ্জ।।
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীর রুপাবালী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের তিনটি ড্রেজার নৌকাসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর চারটায় জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব আটক করা হয়।

আটককৃত ড্রেজার নৌকা হলো- ভুলু ওয়াটার, আল আজাদ ও পাঁচ তারা। আটককৃতরা হলেন- দূর্লভপুর গ্রামের পারভেজ মিয়া (২০), জাল্লাবাজ গ্রামের মুক্তাদির (৩২) ও মুসলিমপুর গ্রামের আলী ইসলাম (৩৫)।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১৫০০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে জামালগঞ্জ থানার ওসি(তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।