ফ্র্রান্সে মহানবী (সা.)’র ব্যঙ্গচিত্র প্রদর্শন, প্রতিবাদে মতলব উত্তরে মানববন্ধন

মো. নাঈম মিয়াজী, মতলব উত্তর (চাঁদপুর)।।
ফ্র্রান্সের রাষ্ট্রীয় অর্থায়নে সংবাদপত্রে হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর ফরাযীকান্দি উয়েসীয়া কমপ্লেক্সেও উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফরাযীকান্দি মাদরাসার সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন- পীরজাদা মাসউদ আহমাদ বোরহানী, বড়হলদিয়া রোরহানীয়া দররর শরীফের পীর সাহেব আল্লামা ওয়াহিদ উদ্দিন মোহাম্মদ ইছাম, মাওলানা আহমেদ উল্ল্যাহ, ফখরুল ইসলাম সরকার, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা কামরুল হাসান, মো. নুরুজ্জামান, আ. রহিম দেওয়ান।

বক্তারা বলেন, ফ্র্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। কারণ মুসলমানরা তাদের নবী মুহাম্মদ (সা.)কে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। নবীজির অবমাননা মুসলমানগণ কিছুতেই বরদাশত করবে না। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ^ মুসলিমকে উস্কে দিয়ে ধর্মযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ইসলামী নেতৃবৃন্দ এসব কথা বক্তারা বলেছেন।

বক্তারা আরো বলেন, ফ্রান্স সরকারকে অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পরবে এবং নবী প্রেমিকরা ফ্রান্সের পণ্যবর্জন করতে করার জানান বক্তারা।