ফ্রান্সে মহানবী (সাঃ)কে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মুলাদীতে বিক্ষোভ মিছিল

ভূঁইয়া কামাল ও রাসেল মল্লিক, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলায় ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতা ফ্রান্সে মহানবী (সাঃ)কে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।
শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিগণ উপস্থিত হয়ে হাজার হাজার জনতার মিছিলটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঈদগাঁ ময়দানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।
বিক্ষোভ মিছিল শেষে ঈদগাঁ ময়দানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় জাতীয় ইমাম সিমিতির মুলাদী পৌরসভার সভাপতি মাওঃ ইসমাইল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় ইমাম সিমিতির মুলাদী উপজেলার সাধারণ সম্পাদক মুফতি মাওঃ হাফেজ রফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা ইমাম সমিতির যুগ্ম সম্পাদক হাফিজ আহম্মেদ, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় মসজিদের ইমাম মুফতি মাওঃ আবদুল্লাহ, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি এফ এম মাইনুল ইসলাম, জাতীয় ইমাম সমিতির উপজেলার সভাপতি মাওঃ আঃ নূর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সালেহ উদ্দিন হাওলাদার, উপজেলার ইমাম সমিতির সহ-সভাপতি ও খাশের হাট জামে মসজিদের ইমাম মুফতি মাওঃ মোঃ নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের হোসেন জুয়েলসহ বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ ও তাওহীদি জনতার নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে ফ্রান্সের পণ্য বর্জন কর, করতে হবে। ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। রাসূল নিয়ে অবমাননা সহ্য করা হবে না। এ শ্লোগানে আকাশ বাতাস মুখরিত করে ছিল বিক্ষোভকারীরা।