ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মুলাদীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের উদ্যোগে ফ্রান্সে মহানবী (সাঃ)কে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।
৩১ অক্টোবর সকাল ১০টায় উপজেলার কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে উপস্থিত হয়ে বিক্ষোভ মিছিলটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঈদগাঁ ময়দানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মুলাদী উপজেলার সভাপতি এফ এম মাইনুল ইসলাম। বক্তব্য রাখেন, সেক্রেটারী মাওঃ নেছার উদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক মুফতি মাওঃ রফিকুল ইসলাম ও সহ-সভাপতি রুহুল আমিন খান প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে ফ্রান্সের প্রশাসনকে মুসলিম জাতির কাছে ক্ষমা চাইতে হবে। নচেৎ ফ্রান্সের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক বর্জন করতে হবে। ফ্রান্সের পণ্য বর্জন কর, করতে হবে। ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। রাসূল নিয়ে অবমাননা সহ্য করা হবে না। এ শ্লোগানে আকাশ বাতাস মুখরিত করে ছিল বিক্ষোভকারীরা।