মুলাদীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলায় সকাল ১১টায় উপজেলা হল রুমে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহম্মেদ মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী ও হিজলা উপজেলার সহকারী পুলিশ সুপার মতিউর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল ইসলাম সবুজ, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব সালেহ উদ্দিন হাওলাদার, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন ও পৌরসভার পুলিশিং কমিটির সভাপতি মনিরুজ্জামান মিঠু খান। অনুষ্ঠান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মজিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব আঃ রব হাওলাদার, মুলাদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জোবায়ের হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন, মুলাদী পৌরসভার ছাত্রলীগের সভাপতি জুয়েল হাওলাদার, আলোকিত মুলাদী উপজেলার আহবায়ক মোঃ দিদারুল আহসান খান, মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল ও মুলাদী গফুর মল্লিক বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী নৌরিন জাহান প্রভাত প্রমুখ।
বক্তারা বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ। নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে। নিরাপদ সমাজ গড়ি নারী নির্যাতন বন্ধ করি। পুলিশ জনতা হওয়ার কারণেই আগের চাইতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন, নারী নির্যাতন ও শিশু নির্যাতন কমে আসছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায় এবং জনগণ পুলিশি কাজের প্রক্রিয়া এবং পুলিশের সীমাবদ্ধতা জানতে পারে।
প্রধান অতিথি আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু বলেন, মহানবী (সাঃ)-এর আদর্শ আমাদের পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে ধরে রাখতে হবে। তার আদর্শ ধরে রাখলে ধর্ষণ, নারী নির্যাতন ও হানাহানি সমাজ থেকে দূর হয়ে যাবে। পরিবারের পক্ষ থেকেও সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে। তাকে ভালো আদর্শ শিখাতে হবে।