বেতাগী থানার পাশে চুরি, দুই দিনেও ধরা পড়েনি চোর

শফিকুল ইসলাম ইরান, বেতাগী (বরগুনা)।।
বরগুনার বেতাগীতে থানা থেকে সামান্য দূরে কলেজ সংলগ্ন একটি ফ্লাটের তালা কেটে দিনদুপুরে চুরি হয়েছে। চুরি হওয়ার সময় ফ্লাটে কেউ না থাকায় ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ ঘটনাটি ঘটেছে বলে অনুমান করছেন বেতাগী থানা পুলিশ।

বেতাগী পৌরশহরের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবদুস ছত্তারের মানসুরা মঞ্জিলের দ্বিতীয় তলায় এ চুরি সংগঠিত হয় একইসাথে ১৫ভরি পরিমান স্বর্ণলংকারসহ নগদ ৫০হাজার টাকা চুরি হয়ছে বলে ভুক্তভোগীরা বেতাগী থানায় অভিযোগ করেন।

এদিকে থানা থেকে সামান্য দূরে সিসি ক্যামেরার আওতায় এমন চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। তারা বলেন, থানার পাশে দিনে দুপুরে এমন চুরি হলে আমাদের নিরাপত্তা কোথায়। জানা যায়, এ ঘটনায় দুইজনকে সন্দেহজনক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হলেও চুরির রহস্য উদঘাটন হয়নি। একরাত থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাদেরকে ব্যাক্তিজিম্মায় ছেড়ে দেওয়া হয়। এমন চাঞ্চল্যকর ঘটনার দুইদিন অতিক্রম হলেও এখন পর্যন্ত চোরের সন্ধান মেলেনি।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা(ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বেতাগী পৌরসভা সিসি ক্যামেরার নিয়ন্ত্রনে থাকলেও বেশকিছুদিন যাবত কয়েকটি বিশেষ স্থানে লাগানো ক্যামেরায় কোন কাজ করছেনা যার ফলে ঘটনাটি ক্যামেরায় রেকর্ড হয়নি। ইতোমধ্যে আমারা দুজনকে জিজ্ঞাসাবাদ করেছি, চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।