তালতলীতে নাতিকে ধর্ষকের হাতে থেকে রক্ষা করলেন নানী

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার তালতলীতে হাফেজি পড়ুয়া নয় বছরের ছাত্রীর নিকট প্রতিবেশী পানি খেতে চেয়ে খালি বাসা পেয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সালাম আকন বরগুনা জেলার তালতলী উপজেলার জাকিরতবক গ্রামের মুনসুর আকনের ছেলে।

ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সালাম আকনের বিরুদ্ধে সোমবার (০২ নভেম্বর) বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। বিচারক মো. হাফিজুর রহমান মামলাটি গ্রহন করে তদন্তের আদেশ দিয়েছেন।

জানা যায়, শনিবার সকাল অনুমান ১০ টার সময় মাদ্রাসা ছাত্রীর মা পাশের বাড়ী গভীর নলকুপে পানি আনতে যায়। এই সুযোগে সালাম আকন বাদীর বাড়ীতে ঢুকে এক গ্লাস পানি খেতে চায় ওই ছাত্রীর কাছে। মাদ্রাসা ছাত্রী সরল মনে দৌড়ে ঘরে গিয়ে পানি আনতে যায়। পিছনে পিছনে সালামও ঘরে ঢুকে ওই ছাত্রীর হাত থেকে পানি নিয়ে বলে তোমার মা কোথায়। মেয়েটি বলে মা পানি আনতে গিয়েছে। এই সুযোগে মেয়েটিকে একা পেয়ে সালাম ঘরের সামনের বারাদন্দায় ধর্ষণ করার চেষ্টা করে। মেয়েটির ডাক চিৎকারে তার নানী দ্রুত বাহির থেকে ঘরে এসে মেয়েটিকে ধর্ষণের হাত থেকে রক্ষা করে। একটু পর মেয়েটি মা পানি নিয়ে ঘরে আসলে সালামকে ধরে ফেলে। এই সময় সালাম আকন মেয়ের মা ও নানীকে কিল ঘুষি ও লাথি মেরে আহত করে।

মেয়ের বাবা খবর পেয়ে ঢাকা থেকে এসে মামলা সোমবার মামলা করে।

মেয়ের বাবা বলেন, আমার মেয়ে হাফেজি পড়াশোনা করে। এক পারা কোরআন শরীফ মুখস্ত করেছে। সালাম একজন মাদকসেবী। আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছে। আল্লাহ রক্ষা করেছে।