মঠবাড়িয়ায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার (০২ নভেম্বর) সকাল ৯ টার সময় উপজেলার দক্ষিন মিঠাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত হলেন মো: ইসমাইল ফরাজী (৩৫), তিনি হাজী সোবাহান ফরাজীর ছেলে ।

আহত ইসমাইল ফরাজীর বড় ভাই মো: জালাল ফরাজী জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার ঈমাম কবিরাজ ও তার পরিবারের লোকজন মিলে তার ছোট ভাই ইসমাইল ফরাজীকে এলোপাতারী কুপিয়ে আহত করলে স্থানীয়রা তাকে উদ্বার করে মঠবাড়িয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে তাকে ভর্তী করা হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঈমাম কবিরাজের সাথে মোবাইলে যেগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি।