মুলাদীতে রিয়াজ আমিনের পিজ্জা পয়েন্ট এর শুভ উদ্ভোধন

মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদী উপজেলা সদরে পিজ্জা পয়েন্ট এর শুভ উদ্ভোধন করেন পৌর সভার মেয়র মোঃ শফিক উজ্জামান রুবেল। আসর নামাজ বাদ মুলাদী সদর রোড সিনেমা হলের পশ্চিম পাশের্^ উদ্ভোধন করা হয়।
অত্যাধুনিক ও উন্নত মানের পিজ্জা, আইসক্রীম, কেক, স্নান্ডুস, বার্গার, নুডুলস, ফুসকা, হালিম, কফি ও বিস্কুট পাওয়া যাবে বলে জানিয়েছেন পিজ্জা পয়েন্টের স্বত্বাধিকারী রিয়াজ আমিন।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল হাওলাদার, আওয়ামীলীগের সদস্য বাচ্চু হাওলাদার, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ সরদার ও যুবলীগ নেতা বাবু সিকদার প্রমুখ।