মুলাদী উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের তথ্য সংগ্রহ ফরম বিতরণ

মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদী উপজেলা ও পৌর সেচ্ছসেবকদলের কাউন্সিলকে সামনে রেখে পদ প্রত্যাশী নেতা-কর্মীদের মাঝে তথ্য সংগ্রহ ফরম বিতরণ করেছেন জেলা সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ। রবিবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ফরম বিতরণ সভার সভাপতিত্ব করেন বরিশাল জেলা সেচ্ছসেবকদলের সহ-সভাপতি ইকবাল হোসেন শামিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ ছত্তার খান। বিশেষ অতিথি ছিলেন, মুলাদী পৌর বিএনপির সভাপতি আঃ রব খান, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী শায়লা সারমিন মিমু, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারী, জেলা সেচ্ছাসেবকদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মাসুম, সহ-সম্পাদক মোঃ হেলাল উদ্দিন। এ সময় ফরম গ্রহণ করেন, মুলাদী সরকারী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবকদল নেতা মোঃ নজরুল সিকদার, সাবেক পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক নজরুল হাওলাদার, সেচ্ছাসেবকদল নেতা মোঃ তারেক হোসেন, মোঃ মমিন প্যাদা, লেলিন সরদার, পৌর সেচ্ছাসেবকদল নেতা মিরাজ মুন্সি, সেন্টু হাওলাদার, সাইফুল সিকদারসহ উপজেলা ও পৌর সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।