মুলাদীতে জেল হত্যা দিবসে আওয়ামীলীগের শোক র‌্যালী

মুলাদী (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের মুলাদীতে জেল হত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। ৩রা নভেম্বর সকাল ১০টায় মুলাদী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর নেতৃত্বে একটি শোক র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন হিরন হাওলাদার, আওয়ামীলীগ নেতা সালেহ উদ্দিন হাওলাদার, মোসলেম উদ্দিন বয়াতী, রাজু ভূইয়া, জিয়াউল করিম মোল্লা, নজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদল, চরকালেখান ইউনিয়ন সভাপতি মোশাররফ বেপারী, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক ও কাউন্সিলর আলমগীর হোসেন, শের-ই আলম পালোয়ান, জেলা যুবলীগ নেতা টিপু খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান আনোয়ার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি অহিদ খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, সাধারণ সম্পাদক কাজী মুরাদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান ইমাম, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক রাসেল হাওলাদার, শরফউদ্দিন, সৈয়দ নেয়ামুল হক শামিমসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।