বরিশালের বিভিন্ন নদীতে ঝটিকা অভিযান

অনলাইন ডেস্ক॥
বরিশালের বিভিন্ন নদীতে বরিশাল অঞ্চলের নৌ-পুলিশ কফিল উদ্দিনের নেতৃত্বে এক ঝটিকা অভিযান পারিচালনা করা হয়। এসময় বিপুল পরিমানের সরকার কর্তৃক নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। এর পূর্বে জেলেরা নদীতে জাল ফেলে পালিয়ে যায়।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিন, বরিশাল নদী-বন্দর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন সহ বেশ কিছু নৌ-পুলিশ সদস্যদের সাথে নিয়ে ঝটিকা অভিযান পরিচালনা করেন।

বরিশাল নদী-বন্দর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন বলেন, ১৪ অক্টোবর থেকে বরিশাল অঞ্চলের মেঘনা সহ বিভিন্ন নদীতে নৌ-পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ২১দিনে ৬৫ জন অবৈধ ইলিশ শিকারী মৎস্য জেলে আটক করতে সক্ষম হয়।

নৌ-পুলিশ কর্তৃক আটককৃত জেলেদের বিরুদ্ধে বাদী হয়ে ৫টি মামলার পাশাপাশি ৩১ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১লক্ষ মিটার সুতা জাল উদ্ধার করে। একই সময় জাল উদ্ধার অভিযানের কালে ৪শ’ কেজি ইলিশ উদ্ধার করে বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে বিলিয়ে দেয়া হয়।

অপরদিকে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশক্রমে জেলার নির্বাহী ম্যাজিস্টেটদের নেতৃত্বে নৌ-পুলিশ, র‌্যাব, কোষ্টগার্ড ও মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে এমপর্যন্ত ১১১টি মোবাইল কোর্ট পরিচালনাকালে ৭২ জন অবৈধ ইলিশ শিকারী জেলেদের জরিমানার মাধ্যমে ৩লক্ষ ৫১ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়।

এসকল অভিযানে ৫৩২ টি মামলা দেয়া সহ বিভিন্ন মেয়াধে ৪৬০ জনকে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্টেট সহ বিভিন্ন উপজেলা প্রশাসন।

পাশাপাশি অভিযানে বিভিন্ন নদী থেকে ২৭ লক্ষ ৯০ হাজার মিটার জাল উদ্ধারের পর তা পুড়িয়ে বিনিষ্ট করে দেন প্রশাসন।