লালমোহনের গজারিয়া বাজারে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল

মো. নাঈম, লালমোহন (ভোলা)।।
বিশ্বনবী হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে লালমোহনের গজারিয়া বাজার এলাকায় ইমাম সমিতির উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্ববর) আসরের নামাজের পর গজারিয়া মাদরাসা মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গজারিয়া পুর্ব বাজার বড়ো মসজিদের সামনে এসে বক্তব্য রাখেন।

আয়োজক ও আলোচক গন ছিলেন একে শহিদুল্লাহ শেলিম অধ্যাপক গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা, হাফেজ মাওলানা আলী আকবর শিক্ষক ও ইমাম সমিতির সাধারণ সম্পাদক, মাওলানা সাইফুর রহমান প্রভাষক গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা, মেহেদী ফোরকান সিনিয়র শিক্ষক পাংগাশিয়া স্কুল এন্ড কলেজ, মাওলানা আবদুল মালেক ও মাওলানা বেনিয়ামিন, বিশিষ্ট শিক্ষক সাংবাদিক মাহবুব আলম সহ বিভিন্ন ওলামা মশায়েখ।