ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কাঠালিয়ায় বিক্ষভ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।।
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে অবমাননা ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) বিকেলে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাঠালিয়া উপজেলা শাখার উদ্যোগেপ্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন সড়কে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাওলামা মো. আহছান উল্লাহ খান সবুজ। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নেতা মাওলানা আল আমিন, মুফতি মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা এমদাদুল্লাহ আরেফিন, মাওলানা হেদায়ত উল্লাহ ফয়েজী, ডা. আঃ মান্নান, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

সভায় ব্যক্তরা ফ্রান্সের সাথে সকল সম্পর্ক ছিন্ন ও ফ্রান্সের পন্য ক্রয় বিক্রয় বন্ধ রাখার আহবান জানান। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশনেয়।