কলাপাড়ায় শ্রমিকলীগ নেতা জুয়েল’র হাত বিচ্ছিন্ন করলো সন্ত্রাসীরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালীর ইউনিয়নের পুর্ব রজপাড়া নাসির শিকদারের বাড়ীর সামনে জুয়েল প্যাদা (৩৫) ওপর হামলা চালিয়ে এক হাত বিচ্ছিন্ন ও রক্তাক্ত জখম করেছে একদল সন্ত্রাসীরা।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা জুয়েলকে হত্যার উদ্দেশ্যে কোপায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বাম হাতে কব্জি বরাবর কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। ডান হাত ও দুই পায়ে এলোপাথারি কোপানা হয়েছে। পরে স্থানীয় লোকজন জুয়েলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ৫০ শয্যা সরকারি কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতাল প্রেরণ করেন। এ ঘটনায় ওই এলাকায আতঙ্ক বিরাজ করছে। সে পূর্ব টিয়াখালী গ্রামের মো: ফারুক প্যাদার ছেলে।

কলাপাড়া থানার ওসি খাদকার মোস্তাফিজুর রহমান জানান, জুয়েলের এ ঘটনায় থানায় কোন মামলা কিংবা অভিযাগ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে বশির চৌকিদার ও সোহেল হাওলাদার নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।