ছাতকে সম্প্রসারিত প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন-এমপি মানিক

শামীম তালুকদার, সুনামগঞ্জ।।
সুনামগঞ্জের ছাতক উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) প্রায় ৬ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এ সময় তিনি বলেন, গ্রামকে শহরে রূপান্তর করার জন্য কাজ করেছে সরকার। রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসহ মানুষের সকল মৌলিক চাহিদা পূরণে কাজ করছেন বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। তিনি আরো বলেন, সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো এটি গ্রামকে শহরে রূপান্তর করার-ই একটি অংশ। অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, এলজিইডি প্রকৌশলী আবুল মুনসুর, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, ছৈলা-আফজালাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, ভাঁতগাঁও ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, দোলারবাজার ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া প্রমুখ।

শেষে দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলার ইসলামপুর ইউনিয়নের মৌলবীর গাঁও স্কুলে ৬ বান্ডিল ঢেউ টিন ও ৪০ জনের মধ্যে আরো ৩ বান্ডিল করে ঢেউ টিন এবং উপজেলার ১৩ টি ইউনিয়নের ৭০ জনের মধ্যে গো-খাদ্য বাবৎ ১ হাজার টাকা করে ৭০ হাজার টাকার চেক বিতরন করেন মুুিহবুর রহমান মানিক এমপি।