ভাবির করা নির্যাতন মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক।।
নারী নির্যাতনের অভিযোগে ভাবির করা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহবুব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোররাতে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি দাউদপুর গ্রামের নিজ বাড়ি থেকে মাহবুবকে গ্রেফতার করা হয়।

গত ৪ আগস্ট মাহবুরের বড় ভাই জাকির হোসেনের স্ত্রী রেহানা আক্তার তার স্বামী, দেবর ও শাশুড়িসহ ছয়জনকে আসামি করে আদালতে মামলা করেন।

আসামিরা হলেন- মাহবুব হোসেন, জাকির হোসেন, মোস্তফা হোসেন, নূরানী বেগম, শমলা খাতুন ও আইরিন আক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রেক্ষিতে মাহবুবকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।