সাংবাদিকরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।
অনেক প্রতিকূলতার মধ্যেও দেশের সকল ক্লান্তি লগ্নে সাংবাদিকরাই গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে টিকিয়ে রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলছে। গলাচিপা পৌরসভার আয়োজনের ঢাকার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ একথা বলেন। তিনি সাংবাদিকদের পেশাগত স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

শনিবার (০৭ নভেম্বর) দুপুরে পৌরসভার হলরুমে পৌর মেয়র আহসানুল হক তুহিন সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএফইউজে যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, পটুয়াখালী জার্নালিস্ট ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল ও গাজীপুর জেলার নয়াদিগন্তের সংবাদদাতা জিলানুর রহমান জিলান প্রমুখ।

মতবিনিময় সভার আগে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক নেতা মরহুম আলতাফ মাহামুদের কবর জিয়ারত ও পুষ্প স্তাবক অর্পন করেন।