কলাপাড়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

এইচ,এম হুমায়ুন কবির, কলাপাড়া (পটুয়াখালী)।।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া বিএনপির উদ্যাগে শনিবার (০৭ নভেম্বর) সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উওোলন। সন্ধ্যায় ৬টায় নতুন বাজার দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে করেন। সভাপতির বক্তব্যে ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশের জাতীয় জীবনের একটি গুরুত্বপুর্ন দিন। এই দিন সিপাহী জনতার সংগঠিত বিপ্লবের মাধ্যমে তাদের অতি কাছের প্রিয় মানুষ মহান স্বাধীনতার ঘোষক জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের শান্তিশৃঙ্খলা ঐক্য প্রতিষ্টার দায়িত্ব অর্পন করেছিলেন। আজ ৭ নভেম্বরের চেতনা ধারন করে বিপন্ন ও বিপদগ্রস্ত, গনতন্ত্র ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দৃপ্ত শপথ নিতে হবে।

তিনি বলেন, ৭ নভেম্বর সৃষ্টি না হলে এ দেশে গনতন্ত্র রক্ষা হতো না। রাষ্টপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্টা করেছিলেন। কিন্তু কুচক্রি মহলের হস্তক্ষেপে বারবার গনতন্ত্র নস্যাতের পাঁয়তারা চালানো হয়েছে। এ বছর জাতি এমন এক সময় এ দিবসটি পালন করতে যাচ্ছে যখন দেশে গনতন্ত্র, আইনের শাসন এবং ভোটাধিকারসহ মৌলিক মানবাধিকার বলতে কোন কিছুই নেই। মানুষের জানমাল, ইজ্জত আব্রুর কোন নিরাপওা বলতে কিছু নেই। গুম খুন, হত্যা, ধর্ষণের মতো জঘন্য ঘটনা প্রতিনিয়ত ঘটছে। দুর্নীতি দুঃশাসন গোটা জাতিকে গ্রাস করেছে। এই অবস্থা থেকে উওরনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে অপশাসনের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক গাজী ফারুক, উপজেলা ব্এিনপি যুব দলের সভাপতি গাজী আক্কাছ, স্বেচ্ছাসেবক দলের নেতা রুহুল আমিন অভি, উপজেলা ছাত্র দলের সভাপতি মহিউদ্দিন সোহেল শিকদার প্রমুখ। আলোচনার শেষে ৭ নভেম্বরের বীর সেনা রুহের মাফফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাদ পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আনিছুর রহমান।