মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র: প্রতিবাদে কাঠালিয়ায় বিক্ষোভ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।।
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা জমইয়াতে হিযবুল্লাহ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

সোমবার (০৯ নভেস্বর) বিকেলে উপজেলা সদর রোডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা জমইয়াতে হিযবুল্লাহ এর সভাপতি মাওলানা মো. আমির হোসেন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো. আহছান উল্লাহ খান সবুজ, মাওলানা মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা মো. ইদ্রিস মিয়া, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা মোতালেব হোসেন, মাওলানা মো. খাইরুল আমিন ছগির, মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।

মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল উপজেলা প্রধান প্রধান সড়ক সহ বাসষ্ট্যান্ড প্রদক্ষিন করে বন্দর জামে মসজিদ সংলগ্ন সড়কে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।