আগৈলঝাড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তাকে বরণ

মারুফ মোল্লা, আগৈলঝাড়া।।
বরিশালের আগৈলঝাড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তাকে বরণ ও বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যেগে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে আগৈলঝাড়া নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে নবাগত নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাশেমকে বরণ ও বদলি জনিত কারনে বর্তমান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.গোলাম ছরোয়ার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন, আগৈলঝাড়া প্রেসক্লাব আহবায়ক কে,এম আজাদ রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলামসহ প্রমুখ। পরে নবাগত নির্বাহী কর্মকর্তাকে মো.আবুল হাশেম ও বদলি জনিত কারনে নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামকে ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।