মুলাদী পৌর নির্বাচনে ধানের শীষের প্রার্থী হতে চান যুবনেতা মাহমুদ খান

মুলাদী (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের মুলাদী পৌরসভার আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পেলে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন রাজ পথ কাপানো যুবদল নেতা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সন্তান মোঃ মাহমুদ খান। মুলাদী পৌর সভার তেরচর গ্রামের বীরমুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা মরহুম আনসার উদ্দিন খানের সন্তান মাহমুদ খান দীর্ঘ ৩০ বছর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বুকে ধারন করে, অনেক ত্যাগ, সংগ্রাম ও হামলা মামলার স্বীকার হয়েছেন।

বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিজেকে সামিল করে ঢাকার রাজ পথে কেন্দ্রীয় নেতাদের সাথে থেকে তাদের দৃষ্টিও কেরেছেন এবং ২০০৮ সালে মুলাদী পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক হয়ে স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থানের জানান দিয়েছিলেন মাহমুদ খান। মুলাদী পৌর শহরে গুরুত্বপুর্ন জায়গায় বেড়ে ওঠা যুবনেতা মাহমুদ খান সব সময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের দিকে সাহায্য সহযোগীতার হাত বাড়িয়েছে এবং বিএনপির তৃণমূল কর্মীদের খোজ খবর নিয়েছেন।

মুলাদী পৌরসভার নির্বাচনে দলের আদর্শে উদ্ভুদ্ধ হওয়া এ যুবনেতা দল থেকে মনোনয়ন পেলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ধানের শীষের পক্ষে বিজয় ছিনিয়ে আনার আশার কথা ব্যক্ত করেছেন।