নলছিটিতে বাংলাদেশ প্রাঃ বিঃ সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন

নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় নলছিটি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির অফিস কক্ষে উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহকারী শিক্ষক মোঃ আমিনুল হক মিলন কে সভাপতি ও মাহমুদ হোসেন সিহাব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে অনুমোদিত কমিটির ঘোষণা হয়।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ঝালকাঠি জেলা সভাপতি মাহাতাব উদ্দিন টিটু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউল ইসলাম নলছিটি উপজেলা সহকারী শিক্ষক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।