মির্জাগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতকৃতিতে পুষ্প অর্পন, শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।

বুধবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৪ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা জালাল জোমাদ্দারের উদ্যোগে একটি শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদিক্ষন শেষে নতুন অডিটোরিয়াম কমপ্লেক্সের সম্মুখে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা জালাল জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকী ,উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা,উপজেলা শ্রমীকলীগের সভাপতি মোঃ নিজাম হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ ফারুক খাঁন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিব মৃধা প্রমুখ।

এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমীকলীগএবং ছাত্রলীগের প্রায় হাজারো নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।