মুলাদীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুলাদী (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের মুলাদী উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌর যুবলীগ। বুধবার বেলা ১১টায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামন থেকে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে  র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক মাষ্টার জিয়া উদ্দিন মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মুলাদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা এস এম কামাল পাশা, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কাউন্সিলর আলমগীর হোসেন, শের-ই আলম পালোয়ান, জেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম খান টিপু, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রবিন, আনিসুর রহমান, মিলন মোল্লা, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল, উপজেলা যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান ইমাম, যুবলীগ নেতা জাফর মল্লিক, মামুন হাওলাদারসহ উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।