দোয়ারাবাজারে নরসিংপুর ইউনিয়ন ফুটবল ক্লাবের উদ্যোগে প্র্রথম টুর্ণামেন্টের উদ্ধোধন

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নরসিংপুর ইউনিয়ন ফুটবল ক্লাব (এন.ইউ.এফ.সি)’র উদ্যোগে প্রথম ফুটবল টুর্ণামেন্টর উদ্ধোধন হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ মাঠে টুর্ণামেন্টের উদ্ধোধন করেন হাজী স্বপন মিয়া ও সাদনান মাহমুদ সানি। নরসিংপুর ইউনিয়ন ফুটবল ক্লাব (এন.ইউ.এফ.সি)’র সভাপতি মো. আব্দুর রউফ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফখরুল ইসলাম এবং আবেদ রনির যৌথ সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নরসিংপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বর্তমান চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক হাজী ইছাক মিয়া, ইউপি সদস্য ফজলুর রহমান, কয়ছর আহমদ চৌধুরী, আলতাফুর রহমান খসরু, লয়লুছ খাঁন, ফজর আলী, মাস্টার ওয়ারিছ আলী, হাফিজুল ইসলাম জুয়েল, আলমাছ আলী, মাস্টার রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় সমাজ কর্মী ইজ্জাজুল হক রনি, মানবাধিকার কর্মী দিলোয়ার ইসলাম, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ফুটবল প্রেমী মানুষজন উপস্থিত ছিলেন।

নরসিংপুর ইউনিয়ন ফুটবল ক্লাব বনাম পাড়-য়া তরুন সংঘ এর মধ্যেকার উদ্ভোধনী ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে পাড়–য়া তরুন সংঘ ১ গোলে বিজয় অর্জন করে।

টুর্ণামেন্টে প্রথম পুরষ্কার একটি মোটরসাকেল দাতা মেসার্স বিসমিল্লাহ ট্রান্সপোর্ট এর প্রোঃ উদ্ধোধক হাজী স্বপন মিয়া ও দ্বিতীয় পুরষ্কার একটি ফ্রীজ দাতা মেসার্স টুম্পা এন্টারপ্রাইজ এর প্রোঃ সাদনান মাহমুদ সানি। এর আগে হাজী স্বপন মিয়া ও সাদনান মাহমুদ সানিকে প্রায় ৫ শতাধিক মোটর সাইকেল শুভাযাত্রায় অভ্যর্ত্যনা জানানো হয়।

টুর্ণামেন্টে আগত অতিথি, খেলোয়ার, দর্শক ও শুভাকাঙক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নরসিংপুর ইউনিয়ন ফুটবল ক্লাব (এন.ইউ.এফ.সি)’র নেতৃবৃন্দ।