প্রেমিকার বাসা থে‌কে প্রেমি‌কের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক।।
পটুয়াখালীতে প্রেমিকার বাসা থেকে প্রেমিক তান‌ভির রহমা‌নের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালী শহ‌রের মুসলিমপাড়া এলাকার ‌মো. শা‌হিন মিয়ার বাসা থেকে তানভিরের লাশ উদ্বার করা হয়। উদ্ধারকৃত লাশ‌টি পোস্টম‌র্টেমের জন‌্য পটুয়াখালীর ২৫০ শয‌্যা ‌বি‌শিষ্ট হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে পু‌লিশ।

মৃত তান‌ভির রহমান পটুয়াখালী সদর উপ‌জেলার বড়‌বিঘাই এলাকার মো. নুরুল হক মাস্টারের ছে‌লে। এ ঘটনায় ওই বাসার মা‌লিক ও তার স্ত্রী‌কে জিজ্ঞাসাবা‌দের জন‌্য সদর থানা হেফাজ‌তে নি‌য়ে‌ছে ব‌লে পু‌লিশ নি‌শ্চিত ক‌রে‌ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মো‌র্শেদ জানান, প্রায় দেড় বছর ধ‌রে তান‌ভি‌র রহমা‌নের সঙ্গে পটুয়াখালী সরকারি বা‌লিকা বিদ‌্যাল‌য়ের নবম শ্রেণির ছাত্রীর প্রেমের সম্পর্ক। মোবাইল ফো‌নে প‌রিচ‌য়ের পর তারা এ সম্প‌র্কে জ‌ড়ান। বিষয়‌টি প্রেমিক-প্রেমিকা উভ‌য়ের প‌রিবা‌রই জানতো। তান‌ভির রহমান প্রায়ই প্রেমিকার বাসায় আসা-যাওয়া কর‌তো। এমন‌ কি প্রেমিকার ঘ‌রে রাত যাপনও কর‌তো। প্রেমিকার মা‌র বরাত দি‌য়ে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন ওসি আকতার মো‌র্শেদ। তি‌নি জানান, বরা‌বরের মত মঙ্গলবার বিকা‌লে তান‌ভির রহমান তার প্রেমিকার বাসায় যান। রা‌তের খাওয়া সে‌রে ঘ‌রের দোতলায় প্রেমিকার রু‌মে ঘ‌ুমা‌তে যান। প্রেমিকা তার মা‌য়ের সঙ্গে নিচে ঘুমান।

প্রেমিকার বরাত দি‌য়ে ওসি জানান, রাত ১২টা থে‌কে তা‌রা ম‌্যা‌সেঞ্জ‌া‌রে ক‌থোপকথন শুরু ক‌রে। রাত সোয়া ৩টার সময় তান‌ভির প্রেমিকা‌কে উপ‌রে যেতে বলেন এবং দৈ‌হিক সম্প‌র্ক করতে অনু‌রোধ জানান। এক পর্যায় পৌ‌নে চারটার দি‌কে তার‌ভির মেসেজ দেন, ‘তু‌মি উপ‌রে না আস‌লে আমি কিন্তু আত্মহত‌্যা কর‌বো।’ জবা‌বে প্রেমিকা বলেন, বড় ভাই এখনও সজাগ। আমি যে‌তে পার‌বো না। তু‌মি মর‌লে ম‌রো।’ দুইজ‌নের জব্দকৃত মোবাইল ফোন থে‌কে সব‌শেষ এই ম‌্যা‌সেস পাওয়া যায়।

ওসি আরও জানান, বুধবার দুপু‌রে প্রেমিকার বাবা দোতলায় গি‌য়ে তান‌ভির‌কে গলায় ওড়না পেঁচি‌য়ে ঝুল‌তে দে‌খেন। ভ‌য়ে বিকাল পর্যন্ত পু‌রো বিষয়‌টি গোপন রা‌খেন। প‌রে সন্ধ‌্যায় স্থানীয়‌দের খব‌রের ভি‌ত্তি‌তে পু‌লিশ গি‌য়ে তান‌ভির রহমা‌নের ঝুলন্ত লাশ উদ্ধার ক‌রে। প্রাথ‌মিকভা‌বে আত্মহত‌্যা মনে হ‌লেও পোস্টম‌র্টেম রি‌পোর্ট না আসা পর্যন্ত সু‌নি‌র্দিষ্টভা‌বে কিছুই বলা যা‌চ্ছে না। ত‌াছাড়া মৃত তান‌ভিরের প‌রিবা‌রের পক্ষ থে‌কেও এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়‌নি।