রাহুল গান্ধী নার্ভাস ও অগোছালো: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক।।
আগে একবার টাইম ম্যাগাজিনের পাতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে লিখেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবার তারই কলমে উঠে এসেছে ভারতেরই আরেক রাজনীতিক রাহুল গান্ধীর কথা। নিজের এক স্মৃতিকথায় রাহুল গান্ধী সম্পর্কে লিখেছেন তিনি। খবর দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের।

নিউ ইয়র্ক টাইমসে ‌’এ প্রমিসড ল্যান্ড’ শিরোনামে প্রকাশিত ওবামার সেই লেখায় রাহুল ছাড়াও উঠে এসেছে সোনিয়া গান্ধী ও মনমোহন সিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও।

সেখানে রাহুল সম্পর্কে বারাক ওবামা লিখছেন, ‘রাহুল একজন নার্ভাস, অগোছালো ব্যক্তিত্ব। তিনি যেন একজন ছাত্র যিনি অনেক পড়াশোনা করেছেন ও শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে আগ্রহী। কিন্তু তার তৎপরতার অভাব রয়েছে অথবা বিষয়টা বোঝানোর ক্ষমতা কম।’

সোনিয়া গান্ধী সম্পর্কে ওবামার বক্তব্য, ‘আমরা শুধুই চার্লি ক্রিস্ট বা রাহম এমানুয়েলের মত হ্যান্ডসাম পুরুষদের কথা শুনেছি। কিন্তু রাজনীতিতে নারীদের সৌন্দর্য্যের কথা শুনিনি। অবশ্য ব্যতিক্রম সোনিয়া গান্ধী।’

অন্যদিকে ওবামার কথায় মনমোহন সিং একজন অবিচল মানুষ। তার সঙ্গে সাবেক মার্কিন ডিফেন্স সেক্রেটারির তুলনা করেছেন ওবামা।

ওবামার লেখায় রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথাও। পুতিনকে স্ট্রিট স্মার্ট বস হিসেবে মন্তব্য করেছেন ওবামা।