কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পর্যটক, সর্বস্ব লুট

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ॥
পটুয়াখালীর কলাপাড়ায় মো. কাওসার আলম (২৫) নামে এক পর্যটককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুট করেছে অজ্ঞান পার্টির সদস্যরা। ঢাকা-কলাপাড়া গামী এম.ভি এডভেঞ্চার-১১ নামের যাত্রীবাহি একটি লঞ্চে শনিবার (১৪ নভেম্বর) এ ঘটনা ঘটে। বর্তমানে সে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন।

কাওসার আলম ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ের মাষ্টার্স’র ছাত্র। সে চাঁদপুর জেলার তালতলী উপজেলার কচুয়া গ্রামের মো. আবুল হাশেম’র ছেলে। তবে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ কি পরিমাণ টাকা নিয়ে গেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

কাওসার আলমের বড় ভাই আবদুল হাই জানান, শুক্রবার রাতে সে চাঁদপুর থেকে কলাপাড়ার লঞ্চে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা হয়। ঘটনাটি শুনে কলাপাড়ায় লোক পাঠিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক মো. আসাদুর রহমান জানান, বিষয়টি কেউই তাদের জানায়নি। তবে এখনই হাসপাতালে লোক পাঠানো হচ্ছে বলে জানান।