মুলাদী পৌরসভাকে আদর্শ মডেল গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি-মেয়র রুবেল

মুলাদী (বরিশাল) প্রতিনিধি।।
শেখ হাসিনার দর্শন, বাংলাদেশের উন্নয়ন এ শ্লোগানকে সামনে রেখে মুলাদী পৌর সভার ৮নং ওয়ার্ডের জনসাধারনের আয়োজনে ১৫ নভেম্বর রবিবার বিকাল ৪টায় ৮৬নং উত্তর পূর্ব চরডিক্রী আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী পৌর সভার জননন্দিত মেয়র ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি শফিক উজ্জামান রুবেল।
প্রধান অতিথি বলেন দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে মুলাদী পৌরসভার উন্নয়ন কাজও এগিয়ে চলছে। পৌরসভাকে উন্নয়নের আধুনিক ও মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সব ধরনের উন্নয়নের কাজ করে যাচ্ছি। তিনি পৌর এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরেন, নাগরিক সুবিধা নিশ্চিত করণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, রাস্তার নির্মাণসহ দীর্ঘ মেয়াদী সব উন্নয়ন প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। পৌর সভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূনরায় আমাকে সুযোগ দিন, আপনাদের বাকী চাওয়া পাওয়া ইনশাআল্লাহ পূরণ করে দিব। এছাড়াও আওয়ামী লীগ ও যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্ত্যব্য রাখেন।
আওয়ামী লীগ নেতা মতিউর রহমানের পরিচালনায় এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার মোশারফ রাড়ী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল হাওলাদার, সাবেক সদস্য বাচ্চু হাওলাদার, আওয়ামী লীগ নেতা মুলাদী বন্দর কমিটির সম্পাদক বাবলু কাজী, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান দেওয়ান, প্যানেল মেয়র ও পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আঃ রব হাওলাদার, উপজেলা যুবলীগ নেতা শাহে আলম হাজী মিঠু, কাজী কামাল হোসেন, বাবুল চৌকিদার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফ সরদার, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হাওলাদার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক সেনা সদস্য যুবলীগ নেতা সিপার খান, যুবলীগ নেতা সুজিদ দত্ত, মোস্তফা মল্লিক, অপু হাং, রাসেল হাং, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিদ্দিুকর রহমান সরদার, পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কাজী খোকা, পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলক ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের পৌর সভাপতি রিয়াজ আমিন প্রমুখ।