মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ

গৌরনদী প্রতিনিধি।।
ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বরিশালের গৌরনদীর বাউরগাতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ নভেম্বর) আছর নামাজে বাদে বাউগাতি তাওহীদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন দেশে স্থানীয় নুরানী ও হাফেজি মাদ্রাসা মাঠে শেষ হয়।

মাওলানা মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা সাব্বির হোসেন আনসারী, মাওলানা ইমদাদুল হক, মাওলানা মিজানুর রহমান। এসময় বক্তারা বলেন, অবিলম্বে সরকারের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্টদুতকে তলব করে এর কঠোর প্রতিবাদ ও নিন্দা জানানোর আহবান জানান। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্য বর্জণ করার দাবী জানান।