শিশুকে দলবেঁধে ধর্ষণের পর বের করে নেওয়া হয়েছে ফুসফুস

আন্তর্জাতিক ডেস্ক।।
ফের নক্ক্যারজনক ধর্ষণের ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। রোববার কানপুরে একটি বনাঞ্চল থেকে ৬ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে দলবেঁধে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শিশুটির ফুসফুস ছিঁড়ে বের করে ফেলেছে দুর্বৃত্তরা। খবর জিনিউজের।

উত্তরপ্রদেশ পুলিশের ধারণা, কালো যাদু করার জন্য ফুসফুস বের করে নিয়ে যাওয়া হয়েছে শিশুটিকে। ওই এলাকার প্রচলিত কুসংস্কার শিশুর ফুসফুস কোনো নি:সন্তান নারীর সন্তান জন্ম দিতে সহায়তা করে। দিওয়ালির রাত ঘাতমপুর এলাকা থেকে নিখোঁজ হয় শিশুটি।

উত্তরপ্রদেশ পুলিশের এএসপি (গ্রামীণ) ব্রজেশ শ্রীবাস্তব জানান, এ ঘটনায় অঙ্কুল কুরিল (২০) ও বীরন (৩১) নামে দুই যুবককে রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জানিয়েছে, ফুসফুস দেহ থেকে বের করে নেওয়ার পর তা তারা মূল ষড়যন্ত্রকারী পরশুরাম কুরিলের হাতে কালো যাদুর জন্য তুলে দেয়।

তাদের জবানবন্দীর পর পরশুরামকেও সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে তার স্ত্রীকেও আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরশুরাম প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু টানা জিজ্ঞাসাবাদে অবশেষে নিজের দোষ স্বীকার করেছেন তিনি।

এএসপি (গ্রামীণ) ব্রজেশ শ্রীবাস্তব বলেন- পরশুরাম পুলিশকে জানিয়েছে, ১৯৯৯ সালে তার বিয়ে হয়েছিল। তবে এখনও তাদের কোনও সন্তান হয়নি। তাই তিনি অঙ্কুল কুরিল ও বীরনকে দিয়ে শিশুটিকে অপহরণ করিয়ে ফুসফুস বের করে নেন।