কুয়াকাটায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ স্টিকার লাগালো টোয়াক

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥
নিরাপদ পর্যটন গড়তে ও স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের ভ্রমণ নিশ্চিত করার লক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সহযোগীতায় কুয়াকাটায় ‘নো মাস্ক নো সার্ভিস” কর্মসূচী অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল থেকে টোয়াকের সকল সদস্যরা পর্যটন নগরী কুয়াকাটার আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন, বাস, অটো ও মটরসাইকেল, ব্যাংক, বীমাঅফিস সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতামূলক স্টিকার লাগানো কার্যক্রম শুরু করেছে। আগামী কয়েকদিন চলবে এমন সচেতনতা কর্মসূচী।

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)’র সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, আমরা কুয়াকাটা পর্যটন ও ট্যুরিস্টদের শত ভাগ নিরাপদ রাখতে ট্যুরিজম বোর্ডের সাথে সমস্বয় করে সচেতনতা মূলক প্রচারাভিযান চালিয়ে যাচ্ছি। কুয়াকাটা আগত পর্যটকসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান যাতে নিরাপদ থাকে সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন সহকারী সিনিয়র পুলিশ সুপার সোহরাব হোসাইন জানান, আমরা কুয়াকাটা পর্যটন এলাকায় পর্যটনদের নিরাপদে রাখতে এবং স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করার জন্য প্রচার এবং সেবা চালিয়ে যাচ্ছি।