কাউখালী-ঝালকাঠি সংযোগ সড়কের বেহাল দশা, দেখার কেউ নেই

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর)।।
কাউখালী থেকে ঝালকাঠি জেলা সদরের সাথে সংযোগকারী আমরাজুড়ি-শেখেরহাট-গুয়াটন-ঝালকাঠী সড়কের ৪ কিঃ মিঃ সড়কের যানবাহন চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহনে শত শত মানুষ শেখেরহাট ইউনিয়ন হয়ে পিরোজপুরের কাউখালী ও স্বরুপকাঠী উপজেলায় চলাচল করে।

১৪ কিঃ মিঃ এই সড়কের গাবখান ফেরিঘাট থেকে শেখেরহাট ইউনিয়নের শিরযুগ বেইলি ব্রীজ পর্যন্ত চলাচল ঝুকিপূর্ন হয়ে রয়েছে। এই সড়কের কাউখালীর আমরাজুড়ির মাগুরা গ্রামের সড়কের বিভিন্ন অংশ ভেঙ্গে রাস্তার প্রশস্ততা কমে গেছে। রাস্তার জায়গায়-জায়গায় পিজ ঢালাই উঠে গিয়ে খানা খন্দর হয়ে রয়েছে। রাস্তায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃস্টি হয়েছে।

এই রাস্তাটির কয়েকটি অংশ পার্শ্ববর্তি গাবখান নদীর তুফানে ভেঙ্গে যায়। এই সড়ক দিয়ে চলাচলকরী অটো টেম্পু চালক ও যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। যে কোন সময় বন্ধ হয়ে যাবে যান চলাচল।