রাজাপুরে ৮ পিলার পাচারকারী আটক

মো. রুহুল আমিন, রাজাপুর।।
ঝালকাঠির রাজাপুরের বাইপাস এলাকার ইদ্রিস আলী খন্দকারের বাসা থেকে জমির পিলার পাচারকারি সন্দেহে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ৮ জনকে আটক করে রাজাপুর থানা পুলিশ।

আটককৃতরা হলো রাজাপুরের মোঃ ইদ্রিস আলী খন্দকার ও মোঃ নজরুল ইসলাম, ভোলার লালমোহন উপজেলার মোঃ মেহেদী হাসান, বোরহানউদ্দিন, উপজেলার মোঃ মহিবুদ্দিন, ঢাকার দক্ষিণ খানের রতন উদ্দিন, লক্ষ্মীপুর জেলার ভবানীপুরের মোঃ মিজানুর রহমান, বরিশালের হিজলা উপজেলার মোঃ মাহাতাব উদ্দিন, চট্টগ্রামের বাকুলিয়া এলাকার মোঃ শহিদ বিন হোসাইন।

আটককৃতদের কাছ থেকে পিলার সদৃশ্য বস্তু, নয়টি মোবাইল ফোন ও তাদের বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। উদ্ধারকৃত পিলারটির গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৮১৮।

উল্লেখ্য, বৃটিশ আমলে জমির সিমানা ঠিক রাখার জন্য পিলার বসিয়েছিল তৎকালিন সরকার। ঐ সময়ের পিলার নির্মানে ব্যাবহার করা সামগ্রী বর্তমানে খুবই মুল্যবান। কয়েক বছর আগে থেকে পিলারগুলি অনুসন্ধান করে রাতের আধারে তুলে নিতে কাজ করে একটি চক্র। আর এই সব পিলার তুলতে ও বিক্রি করতে গঠন হয় একটি সক্রিয় অপরাধ চক্র। উক্ত চক্রের খপ্পরে পরে অনেকে হরিয়েছে সর্বস্ব।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হবে। আটককৃতরা পিলার চোরাচালান চক্রের সঙ্গে জড়িত।

এলাকার সচেতন মহল জানান, একটি চক্র দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন জায়গার মানুষকে পিলার ব্যবসার উপর একটি লোভ দেখিয়ে ব্যাবসার প্রচার করে কয়েক দফা উচ্চ উচ্চ মুল্যে পিলার, কেনা বেচা করে। সর্ব শেষ কৌশলে ক্রেতাদের সর্বস্ব রেখে পথে বসিয়ে দেন।