মুলাদীতে যুবলীগের উদ্যোগে নগর পিতা সাদিক আব্দুল্লাহর জন্মদিন উৎযাপন

মুলাদী প্রতিনিধি।।
বরিশাল সিটিকর্পোরেশনের মেয়র, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আধুনিক বরিশাল নগর উন্নয়নের রুপকার সাদিক আব্দুল্লাহর ৪৬তম জন্মদিন মুলাদী উপজেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎযাপিত হল।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুলাদী উপজেলা যুবলীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা হাজ্বী মিঠুর আয়োজনে বরিশাল নগরীর সফল মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর জন্ম বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুলাদী পৌরসভার মেয়র ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি শফিক উজ্জামান রুবেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক জিয়াউল আহসান সিপু খান, আওয়ামী লীগ নেতা দুলাল হাওলাদার, পৌর প্যানেল মেয়র আঃ রব হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগ নেতা মিজান দেওয়ান, যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, বাবুল চৌকিদার, পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান সরদার, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা সিপার আহম্মেদ খান, যুবলীগ নেতা সুজিৎ দত্ত, মোস্তফা মল্লিক, জেলা ছাত্রলীগ নেতা জহির মল্লিক, জুনায়েত আহসান তিলক, পৌর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি রিয়াজ আমিন, অপু হাওলাদার, ছাত্রলীগ নেতা মিরাজ হোসেন, আবু বকর ও তপু হাওলাদার প্রমুখ।