ভোলার চরে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ

রূপালী ডেস্ক।।
ভোলার চরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত দুই জনকে স্পিডবোট যোগে ভোলার ইলিশা ঘাটে নিয়ে আসা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহত ওহাব আলী গ্রুপের সেলিম জানান, দীর্ঘদিন যাবত ওই চর নিয়ে রাসেল খাঁ গ্রুপ ও ওহাব আলী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সংঘর্ষের পর দু’জন নিখোঁজ রয়েছেন। তবে কারো মৃত্যু হওয়ার খবর নিশ্চিত হওয়া যায়নি। আহতদের অবস্থা আশঙ্কাজনক এবং এ ঘটনায় এখন পর্যন্ত উভয় পক্ষের অন্তত ১০ জনেরও বেশী আহত হয়েছে বলে জানা গেছে।