আগৈলঝাড়ায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার এর আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সহযোগিতায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার হাসপাতালের আঞ্চলিক প্রশিক্ষণ হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন এর সভাপতিত্বে রাজিহার ও বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব ও ইউপি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাশেম, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আবাসিক মেডিকেল অফিসার ডা: মামুন মোল্লা, ডা: সৈকত জয়ধর, স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল সিকদার, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই মিজানুর রহমান প্রমুখ।