কাউখালীতে ৫ কেজি গাঁজাসহ পিতা-পুত্র করাগারে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, চিরাপাড়া গ্রামের আলম হাওলাদার (৫০)ও তার ছেলে নাসিম ওরফে রেজাউল (২০) দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে সোমবার (২৩ নভেম্বর) রাতে চিরাপাড়া বেইলী ব্রীজ সংলগ্ন আসামী আলম হাওলাদার এর বাড়ির রান্না ঘরের ১০ফুট দূরে বালুর নীচে রাখা তিনটি সুইটি বিস্কুটের টিনের মধ্যে থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে মামল নং ১২, তারিখ ২৪.১১.২০২০। মঙ্গলবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগেও নাসিম ওরফে রেজাউল এর বিরুদ্ধে কাউখালী থানায় মাদক দ্রব্য আইনে দুইটি মামলা রয়েছে।