বরিশাল বিভাগে প্রথম নারী সিভিল সার্জন বরগুনায়

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরিশাল বিভাগের মধ্যে এই প্রথম বারের মতো নারী সিভিল সার্জন হিসেবে বরগুনা জেলায় ডা. মারিয়া হাসান যোগদান করেছেন। তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করেন। এসময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত সিভিল সার্জ ডা. মারিয়া হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান।

তার পূর্বের কর্মস্থল ছিলো পিরোজপুর জেলার ইন্দুরকানি (জিয়া নগর) উপজেলায়। সেখানে তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে জেলার মুকসুদপুর উপজেলায় এবং স্বামীর বাড়ি বরিশাল শহরে।