মুলাদী পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র রুবেলের কর্মীসভা

মুলাদী প্রতিনিধি।।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মুলাদী পৌরসভার ২নং ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, মুলাদী পৌরসভার মেয়র ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গভেষা পরিষদের সভাপতি শফিক উজ্জামান রুবেল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় উত্তর তেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় উপস্থিত ছিলেন- আলহাজ্ব আঃ ছালাম মাষ্টার, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারুন হাওলাদার, আওয়ামী লীগ নেতা দুলাল হাওলাদার, রফিকুল ইসলাম বাচ্চু, ওয়ার্ড সভাপতি মতিউর রহমান খান, আঃ মালেক সরদার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসিমা বেগম, পৌর যুবলীগ সভাপতি ও কাউন্সিলর বারেক সরদার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সিপার খান, যুবলীগ নেতা শাহ আলম মিঠু হাওলাদার, মজিবুর রহমান সরদার, কাজী কামাল হোসেন, বাবুল চৌকিদার, মোস্তফা মল্লিক, সুজিৎ দত্ত, ছাত্রলীগ নেতা জহির মল্লিক, সুজন নলী, জুনায়েত আহসান খান তিলক প্রমুখ।