ভোলায় মাদ্রাসার নামে বরাদ্দকৃত চাল আত্মসাত: আটক ২

রূপালী ডেস্ক।।
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে মক্তব ও নূরানী মাদরাসার নামে বরাদ্দকৃত ২ টন জিআর চাল উত্তোলন করে আত্মসাত করায় দুই জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদুর চর গ্রামের পালোয়ান বাড়ী থেকে মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করা হয়।

এ ঘটনার সাথে জড়িত ইউসুফ পালোয়ান পলাতক রয়েছে। এসময় ৮ বস্তা চাউল উদ্ধার করা হয়।

জানা গেছে, সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর জাঙ্গালিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন মক্তব ও নূরানী মাদ্রাসার নামে বরাদ্দকৃত ২ টন জিআর চাল উত্তোলন করে মজিবল হক পালোয়ান ও ইউসুফ পালোয়ান।

ওই চাল মক্তব ও মাদ্রাসায় না দিয়ে আত্মসাত করে সেগুলো ইউসুফ পালোয়ানের বাসায় রেখে দেয়া হয়। বিষয়টি কমিটির লোকজন জানতে পেরে জেলা প্রশাসককে জানায়। জেলা প্রশাসক এ্যাসিল্যান্ডকে দায়িত্ব দেন। এসিল্যান্ড পুলিশের একটি টিম নিয়ে মজিবল হক পালোয়ান বাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফ পালোয়ানের ঘর থেকে আত্মসাৎ করা জিআর ৮ বস্তা চাল উদ্ধার করেন। এসময় চাউল আত্মসাৎ করার অভিযোগে মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করা হয়। ইউসুফ পালোয়ান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।