বরগুনায় পাঁচ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে মোকামিয়া পীর সাহেব

গোলাম কিবরিয়া ও শফিকুল ইসলাম ইরান।।
বরগুনা বেতাগী উপজেলার মোকামিয়া দরবার শরীফের গদ্দীনাশীল পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোঃ মাহমুদুল হাসান ফেরদৌস আল মাদানী তার নিজস্ব অর্থায়ানে বৃহস্পতিবার (১৪ মে) মোকামিয়া নিজ বাস ভবনের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ শতাধিক হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, লবণ, চিনি, সেমাই, সাবান, ইত্যাদি বিতরণ করা হয়।

এসময় তিনি বলেন যারা এলাকার বিত্তবান ব্যক্তি আজ তাদের প্রত্যেকের উচিৎ আজ অসহায় দিনমজুর মানুষের পাশে দাড়ানো। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে গরীব শ্রেণীর জন্য এটি একটি মহাদুর্যোগ হিসেবে দেখা দিয়েছে। একদিকে করোনা ভাইরাসের কারণে মৃত্যুর ভয়, অন্যদিকে ক্ষুধার জ্বালা নিবারণের তাগিদ। এই উভয় সঙ্কটের যাতাকলে এদের জীবন দুর্বিষহ এবং বিভীষিকাময় হয়ে উঠেছে।

এখনই সময় এই সমস্ত দুঃস্থ বিপর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, তাদের নগদ টাকা এবং ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করা। ছিন্নমূল গরীব মানুষ আকুল দৃষ্টিতে সমাজের বিত্তবান নাগরিকদের দিকে সাহায্যের আশায় বুক বেঁধে তাকিয়ে আছে।

বাঁচা-মরার এই সন্ধিক্ষণে তাদের নিরাশ করা কোনভাবেই সমুচিত হবে না। এ ব্যাপারে আমাদের ব্যর্থতা নিতান্তই স্বার্থপরতার পরিচয় বহন করবে। আর আমরা এর জন্য আমাদের বিবেকের কাছে দায়ি থাকব।

জাতির এই ক্রান্তিলগ্নে সরকারি এবং বেসরকারি উদ্যোগ এবং অনুদানের পাশাপাশি সমাজের বিত্তবান নাগরিকরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ সাময়িকভাবে বিসর্জন দিয়ে অকপটে মানবতার সেবায় এগিয়ে আসবেন এটাই তাদের কাছে জাতির প্রত্যাশা।