সাংবাদিক সঞ্জয় ব্যানার্জী’র দিদি মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সঞ্জয় ব্যানার্জী’র দিদি মা মমতা রানী দেবী’র (২৯ নভেম্বার) ৫ম মৃত্যু বার্ষিকী। ২০১৫ সালের ২৯ নভেম্বার এই দিনে পটুয়াখালী দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ানের দক্ষিন দাসপাড়া গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।

তার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী পুরান বাজার শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ীতে শনিবার ও রোববার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ, ভোগরাগ ও প্রসাদ বিতরন এবং রোববার সন্ধ্যায় নিজগৃহে নাম কৃক্তনসহ প্রসাদের আয়োজন করা হয়েছে।

শ্রীমদ্ভাগবত পাঠ, নাম কৃক্তনসহ সকল অনুষ্ঠানে স্বর্গীয়ার সকল আত্তীয়-স্বজন ও গুনগ্রীহীসহ আপনাদের উপস্থিত থেকে তার আত্মার শান্তি কামনায় সকলের প্রতি পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।