মুলাদী উপজেলায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

মুলাদী (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালেন মুলাদীতে স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকগণ টেকনিক্যাল বেতন স্কেল এবং নিয়োগ বিধি সংশোধন করে ১১, ১২ ও ১৩তম গ্রেড প্রদানসহ বিভিন্ন দাবি তুলে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী চালিয়ে যাচ্ছে। গতকাল ২৮শে নভেম্বর শনিবার ২য় দিনের মত এ কর্মসূচী চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা।

এ সময় ইপিআইসহ (টিকাদান) সব কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুলাদী উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সিকদার হাফিজুল ইসলাম, বাংলাদেশ হেলথ এসিষ্টেন্ট এসোসিয়েশনের মুলাদী উপজেলা সভাপতি মোঃ জসিম উদ্দিন বাঘা, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, মহিলা সম্পাদিকা মরিয়ম নেছা ও কোষাধ্যক্ষ খাদিজা পারভিন প্রমুখ।