কালকিনিতে আওয়ামী মৎস্যজীবী লীগ’র বর্ষপূর্তি উদযাপন

আরিফুর রহমান, মাদারীপুর।।
আওয়ামী মৎস্যজীবী লীগ-কে বাংলাদেশ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি প্রদানের বর্ষপূর্তি উপলক্ষে কালকিনি উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ে মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ এর সভাপতি আজিজুর রহমান (খোররাম শিকদার)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক ও কালকিনি উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগ এর সভাপতি এ্যাডভোকেট আবুল বাশার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য এস.এম হানিফ, উপজেলা আওয়ামী লীগ এর সদস্য লুৎফর রহমান, আওয়ামী লীগ উপ কমিটির সাবেক সদস্য সিরাজুল ইসলাম, এ্যাডভোকেট ফয়সাল আহম্মেদ রিয়াদ, পৌর আওয়ামী লীগ এর মহিলা বিষয়ক সম্পাদক চায়না খানম, উপজেলা তাতীলীগের সাধারন সম্পাদক রেজাউল ফরাজী, উপজেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, পৌর মৎস্যজীবী লীগের সদস্য সচিব আ: কাদের প্যাদা, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি দিদার মোল্লা, সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদ,ছাত্রলীগ নেতা মোঃ পলাশ বেপারী, কিবরিয়া আহমেদ রমজানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপস্থাপনায় ছিলেন কালকিনি উপজেলা মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ রানা। আলোচনা ও দোয়া শেষে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়।