বরিশালে মাদক দম্পত্তি কারাগারে

উজিরপুর প্রতিনিধি॥
বরিশালের উজিরপুর উপজেলার সানুহার এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে আনোয়ার বেপারী ও খাদিজা বেগম নামের পেশাদার মাদক দম্পতিকে সাড়ে তিন কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, সোমবার (৩০ নভেম্বর) মধ্যরাতে সানুহার এলাকার একটি ভাড়াটিয়া বাসায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাদক বিক্রেতা ও সাতটি মামলার পলাতক আসামি আনোয়ার বেপারী ও তার স্ত্রী খাদিজা বেগমকে তিন কেজি ৮৬০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ২৮ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক দম্পতি কালকিনি উপজেলার বাসিন্দা।

ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।