বরিশাল র‌্যাব এর অভিযানে ২ মাদকব্যবসায়ী আটক

রূপালী বার্তা।।
বরিশাল মহানগরীর এয়ারপোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। বুধবার (০২ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয়।

জানা গেছে, র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিকনগরীর এয়ারপোর্ট থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তারা হলেন- সদর উপজেলার দক্ষিণ কড়াপুরের আঃ জব্বার হাওলাদারের ছেলে মোঃ আবু সুফিয়ান হাওলাদার ও আবুল কালাম হাওলাদারের ছেলে (২) মোঃ ফারুক হাওলাদার। তাদের কাছ থেকে ২৭২ (একশত বাহাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।