কাউখালীতে গৃহহীন পরিবারের ঘর নির্মাণ কাজের উদ্বোধন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি॥
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পিরোজপুরের কাউখালীতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০২ ডিসেম্বর) উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের আমড়াজুডী আবাসন ও কাউখালী সদর ইউনিয়নের বিড়াল জুরি আবাসন এলাকায় ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি ও কাউখালী সদর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, আমডাজুডী ইউপি চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা চান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলামসহ প্রমুখ।