পূর্বানুমতি ছাড়া ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক।।
পূর্বানুমতি অনুমতি ছাড়া ঢাকা মহানগরীতে যে কোনো ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পূর্বানুমতি ছাড়া কেউ এমন কার্যকলাপে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (০২ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। ঢাকা মহানগরীর নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে যে কোনো সভা-সমাবেশ ও গণজমায়েত থেকে বিরত থাকার এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, ঢাকা মেট্রোপলিটন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়েই বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন সভা, সমাবেশ, গণজমায়েতের কর্মসূচির ঘোষণা দিচ্ছে। তাদের কর্মসূচি পালন করতে রাস্তায় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় যান ও জন চলাচলে বিঘ্ন ঘটছে। সূত্র: ডিএমপি নিউজ